রাঙামাটি শহরে সিএনজি অটোরিক্সা উল্টে এক শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছেন আরো ৪জন। শুক্রবার রাতে শহরের যুব উন্নয়ন এলাকাই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. ফারুক (৪৫)। রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, অটোরিক্স্রাটি দুর্ঘটনার পর সিএনজিতে থাকা সবাইকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক’কে মৃত ঘোষণা করে।
কোতোয়ালি থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
নিহত ফারুকে’র বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলাই বলে জানতে পারা গেছে। সে রাঙামাটিতে দিনমজুরি করতে এসেছিলেন।
আহতরা হলেন, মো. আমান উল্লাহ(২২), রেজাউল(৩৫), মো. রায়হান(২৩) ও লাবনী চাকমা(৫)। আহত লাবনী চাকমা ছাড়া অন্যসবাই চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারাও দিনমজুরি করতে রাঙামাটিতে এসেছিলেন বলে জানা যায়।