রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমার মাতা হেমলতা চাকমা পরলোকগমন করেছেন। শুক্রবার ভোরের দিকে জেলা সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের চোংড়াছড়ি গ্রামে তার বড় ছেলে শরৎ চন্দ্র চাকমার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার স্থানীয় শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিন ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। হেমলতা চাকমার পারলৌকিক বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও মহল।
হেমলতা চাকমা ১৯৩৯ সালে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের বসন্ত নিচুপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় চিকোন চাকমা ও মাতা স্বর্গীয়া ভারতী চাকমা।
