রাঙামাটিতে ২০১৮ সালে আয়োজিত ১০ দিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ( ১১ আগস্ট) বিকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে অতিথিদের বরণ করে নেয়ার মধ্যে দিয়ে শুরু হয় শিশু শিল্পীদের রবীন্দ্র সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙামাটির নানিয়ারচর সঙ্গীত একাডেমী ও জুম কালচার সেন্টার সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ধ্রুব সংস্কৃতি পরিষদ।
বাংলাদেশ ধ্রুব পরিষদের আঞ্চলিক সভাপতি তপন জ্যোতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও পৌরসভার ওর্য়াড কাউন্সিলর কালায়ন চাকমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধ্রুব পরিষদের সাধারণ সম্পাদক স্বরূপ দেবনাথ। আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের কিংবদন্তী কণ্ঠশিল্পী রণজিৎ দেওয়ান, বাংলাদেশ ধ্রুব পরিষদের সহ-সভাপতি ঝুলন দত্ত, বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক সুজিত কুমার দাশ, হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন সংগঠনের উপদেষ্টা, জুম কালচার সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট তবলা প্রশিক্ষক সচিব চাকমাসহ অন্যান্য প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি বেতারের উপস্থাপক বিজ্ঞান্তর চাকমা ও ধর্মরতœা চাকমা।
এসময় বক্তারা বলেন, সঙ্গীত চর্চার মাধ্যমে নিজেদের সংস্কৃতি বিকাশ ঘটাতে হবে। সকলের উচিৎ সঙ্গীত চর্চা করা। সঙ্গীত হচ্ছে সাধনার বিষয়। সঙ্গীত চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে।
