খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘন্টায় আরে ৬জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে খাগড়াছড়িতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। যার মধ্যে ১১জন বাড়ী ফিরে গেলেও ১৭ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুরুর দিকে ঢাকাতে থাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খাগড়াছড়িতে চিকিৎসা নিলেও বর্তমানে অধিকাংশ রোগী খাগড়াছড়িতে থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা পর্যবেক্ষন কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। গত ৪ দিনে ৬৬জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা বলেন, ‘শুরুর দিকে ঢাকায় ঢাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হলেও বর্তমানে খাগড়াছড়িতে ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। এ নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে জানালেন চিকিৎসকরা।
Previous Articleখাগড়াছড়ি জনস্বাস্থ্য’র বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ
Next Article অনুমোদন ছাড়াই চলছে রাঙামাটি মডেল স্কুল !
