খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের মুসলিম পাড়ায় ৪৬টি পরিবারের মাঝে ল্যাট্রিন বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।
এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সোহরাব হোসেন জানান, বন্যায় খাগড়াছড়ি সদর উপজেলায় ১৩৪টি নলকূপ, ৭৩ টি রিংওয়েল ও ৬৫০টি ল্যাট্রিন, দীঘিনালায় ৭৩টি নলকূপ, ৩২টি রিংয়েল ও ৪২০টি ল্যাট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যায়ক্রমে এ সব ল্যাট্রিন, নলকূপ ও রিংওয়েল মেরামত করার পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হবে।
Previous Articleখাগড়াছড়ির গরুবাজারে দেশী গরুর দাপট
Next Article খাগড়াছড়িতে ডেঙ্গুক্রান্ত ২৮
