রাঙামাটির গুরুত্বপূর্ণ উপজেলা লংগদুর, লংগদু মডেল কলেজটিকে সরকারি করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক রাবেতা মডেল কলেজ নামে পরিচিত এবং বর্তমানে নাম পরিবর্তিত হয়ে লংগদু মডেল কলেজ হিসেবে পরিচিতি পাওয়া কলেজটিকে সরকারিকরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 
