রাঙামাটি শহরের বাণিজ্যিক এলাকায় খ্যাত রিজার্ভবাজার লঞ্চঘাট এলাকা থেকে কাপ্তাই হ্রদের পানি ইঞ্জিনচালিত নৌকা পড়ে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়া গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, নিখোঁজ ব্যক্তি জেলার নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের সনখোলা পাড়ায় এলাকার বাসিন্দা। দুপুরে নানিয়ারচর যাওয়ার জন্য ইঞ্জিনচালিত নৌকায় উঠতে নৌকা পড়ে সে নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটির স্টেশন অফিসার উদয়ন চাকমা পাহাড়টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনাস্থলে আমাদের একটি টীম উপস্থিত রয়েছে। রাঙামাটি স্টেশনে এখন ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না। আমাদের চট্টগ্রাম থেকে ডুবুরি দলের সদস্যরা রাঙামাটি আসতেছেন। যতটুকু জানতে পেরেছি, তারা রানীরহাট পর্যন্ত পৌঁছেছেন। তারা এলেই উদ্ধার অভিযান শুরু করা হবে। তবে স্থানীয়ভাবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।’
