রাঙামাটির লংগদু উপজেলা প্রেসক্লাব এর নতুন নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বৃহষ্পতিবার লংগদু উপজেলা সদরে নবনির্মিত প্রেসক্লাব এর কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক,সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নের স্বার্থে ও জনগণের কাজ করে।
‘ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে দীপংকর তালুকদার বলেন, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সমাজে গুজব ছড়িয়ে ক্ষতি করে।
লংগদু প্রেস ক্লাবের ভবন উদ্বোধন করতে পেরে নিজের খুশির কথা জানিয়ে দীপংকর প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী প্রদানের আশ্বাস দেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুদৃষ্টি রাখবেন বলেও জানান।
লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ হাসান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, লংগদু সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন হোসেন, লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরজুল ইসলাম ঝান্টু ও আনোয়ারা বেগম, লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা(আদু)।
উপস্থিত ছিলেন লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক সাঙ্গু প্রতিনিধি রাকিব হাসান, তারিকুল ইসলাম তারা। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র লংগদু প্রতিনিধি আরমান খান।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।
Previous Article‘তামাকের কারণে পাহাড়ে কৃষি জমি হ্রাস পাচ্ছে’
Next Article বার বার হাত, পা অবশ হয়ে যাচ্ছে? হতে পারে ৭টি কারণে
