লংগদুতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাইট্টাপাড়া আনসার ব্যাটালিয়ন দপ্তরের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার রায়।
আদালত পরিচালনার সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নাম্বার ও হেলমেট ব্যবহারের ওপর সতর্ক করা হয়। এসময় জনপ্রতিনিধি, চাকুরীজীবী ও সাধারণ চালকসহ দশজনকে ২০০ টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
