বুদ্ধের আগমন, প্রস্থান এবং বুদ্ধত্বলাভের এ শুভ তিথি এবং বৈশাখী পূর্ণিমা উপলক্ষে লংগদু উপজেলা সোনাই দশবল ধর্মরতœ বৌদ্ধ বিহারে গণপ্রবাজ্জ্য গ্রহণ করেছে ৬২ জন ধর্মপ্রাণ সেবক। বৃহস্পতিবার বিকেলে বিহার প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিহার অধ্যক্ষ প্রজ্ঞা জ্যোতির ভিক্ষুর দেশনা প্রদানের মাধ্যমে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সুপ্রিয় চাকমা, অনিল চন্দ্র চাকমা, সুনীল বিকাশ চাকমা, রাহুল চাকমা প্রমূখ।
স্থানীয় সমাজ সেবক ও প্রাক্তন ইউপি সদস্য বুদ্ধজয় চামার অর্থায়নে ১৫জন দরিদ্র সেবক এ অনুষ্ঠানে গণপ্রবাজ্জ্যা গ্রহণ করেছে। প্রবজ্জ্যা গ্রহণকারী ভিক্ষুগণ আগামী তিনদিন শ্রমণ হিসেবে ধর্মীয় সকল রীতিনীতি যথাযোগ্য মর্যাদায় পালন করবে এবং বুদ্ধের আদর্শকে ধারণ করে ভবিষ্যত জীবন যাপনে আরো বেশি পূণ্যের পথে এগিয়ে যাবে বলে জানালেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সুপ্রিয় চাকমা।
