রাঙামাটির লংগদু উপজেলার ইসলামাবাদ দারুস সুন্নাহ সালেহিয়া মাদ্রাসার এক ছাত্রের মৃতদেহ পরিত্যক্ত কুয়া থেকে উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মো.সাজ্জাদ (৮) নামের ওই ছাত্র ইসলামাবাদ গ্রামের নাজিমটিলা এলাকার ফারুক হোসেনের ছেলে।
মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, শিশু শিক্ষার্থী সাজ্জাদ মাদরাসার অনাবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করতো। রবিবার বিকেলে আসরের নামাজের পর সবাই খেলাধুলা করতে মাঠে আসলেও, সাজ্জাদকে দেখা যায়নি। এরপর মাগরিবের সময় হলেও তাকে না দেখে তার বাড়িতে খোঁজ নেয় শিক্ষকরা। সেখানে না পেয়ে মাদরাসার আশেপাশে খুঁজতে থাকলে একটি পরিত্যক্ত কুয়ায় তার মৃতদেহ দেখতে পায় ছাত্ররা। পরে হুজুরদের জানালে কুয়া থেকে লাশটি উদ্ধার করে রাবেতা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন ।
এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, আমরা শুনেছি ইসলামাবাদ মাদ্রাসার এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ হতে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
Previous Article৩৩ কেজি ওজনের কাতাল মাছটি গেলো কই ?
Next Article দীঘিনালায় মাদক-জঙ্গীবাদ-ইভটিজিং বিরোধি সভা