‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যে ২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রাঙামাটির লংগদুতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, বেসরকারী সংস্থা ব্রাকের ব্যবস্থাপক মনির হোসেন, জুম ফাউন্ডেশন লীন প্রজেক্টের কো-অর্ডিনেটর সুজিত চাকমা প্রমূখ।
স্যানিটারি পরিদর্শক অনন্ত চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তরা বলেন, ‘আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর ও নিরাপদ খাবার রাখতে হবে। শরীরের জন্য ক্ষতিকর এবং রোগব্যাধির কারণ হয় সে সকল খাবারের বিষয়ে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা যেন পুষ্টিকর খাবারের বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন করে তোলেন এ আহ্বান করেন বক্তারা।’
