রাঙামাটির লংগদু উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। পাঁচ বছর মেয়াদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
রবিবার তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সূচিত্রা চাকমাকে সভাপতি, আব্দুল আলীমকে সাধারণ সম্পাদক এবং শাহ আহাম্মেদ জামালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন সহকারি শিক্ষকরা।
শিক্ষক সমিতির নির্বাচিত শিক্ষকদের মধ্যে সভাপতি সূচিত্রা চাকমা তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাধারণ সম্পাদক আব্দুল আলীম ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সাংগঠনিক সম্পাদক শাহ আহাম্মেদ জামাল মারিশ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
