বাংলা নববর্ষ সাড়ম্ভরে পালনে প্রতিবছরের মতো এবারও বাংলা নববর্ষ উদযাপন কমিটি গঠিত হয়েছে রাঙামাটি শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রিজার্ভবাজারে।
সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পাকে আহ্বায়ক, বেলাল হোসেন রুবেলকে সদস্য সচিব এবং মিজানুর চৌধুরী অভিকে কোষাধ্যক্ষ করে গঠিত কমিটির নেতৃত্বে রিজার্ভবাজারে এবারের বর্ষবরন পালিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।
বুধবার রাতে রাঙামাটি শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর,রাঙামাটি সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান,বিশিষ্ট সাংবাদিক সুনীল কান্তি দে,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দীন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল,সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিমউল্লাহ সেলিম, জেলা মৎসজীবি লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান,বর্ষবরণ আয়োজনের বিগত কমিটির সদস্য সচিব অনন্ত চক্রবর্তী,যুবলীগ নেতা মোঃ হাসান,সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা নওশাদ সারোয়ারসহ রিজার্ভবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
সভায় অন্যান্য বছরের চেয়েও এবার আরো বেশি বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বিদায় ও বরণ অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেয়া হয়। শহরের শহীদ শুক্কুর স্টেডিয়ামে ১৬ এপ্রিল সকাল থেকে মধ্যরাত অবধি এবারের সকল কর্মসূচী পালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
