১১তম গ্রেডে বেতনের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগন উপস্থিত ছিলেন। ঘন্টাকাল মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের বিষয়টি তিনি দেখবেন। কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতির কোন প্রতিফলন আমরা দেখতে পাচ্ছিনা। উপরন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারনি আমাদের ১২তম গ্রেডেই বেতন দেয়া হবে। এতে আমরা হতাশ হয়েছি। আমরা এটা বিশ্বাস করতে চাইনা, আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী তাঁর দেয়া প্রতিশ্রুতি রাখবেন। আমরা সরকারের সব চািতে বেশি কাজ করি, নির্বাচন থেকে শুরু করে যে কোন জরিপে আমরাই কাজ করি নামমাত্র পারিশ্রমিকে।
শিক্ষক নেতারা বলেন, ‘আমরা আজ মানববন্ধন করছি ২টার পরে, এতে কি প্রমাণ হয় আমরা কাজে কোন ফাঁকি দেইনা, স্কুলশেষে আমরা রাজপথে নেমেছি। আমরা জাতি গড়ার কারিগর আমাতের এভাবে অবহেলায় ফেলে রাখবেননা। আমরা সম্মান নিয়ে সমাজে বাঁচতে চাই।’
Previous Articleবিলাইছড়িতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
Next Article বাঘাইছড়ি ও নানিয়ারচরে সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা !
