‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। বিদ্যালয়ে শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা সপ্তাহ আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সুনীতি ভট্টাচার্য্য। সহকারি শিক্ষক বিপ্লব বড়–য়া সঞ্চালনা ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার রুপময় চাকমার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা ও সহকারি শিক্ষক মনিষা দেওয়ান।
বক্তারা বলেন, শিক্ষকরা সকল শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে শিক্ষা দিয়ে গেলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা দেয়া সম্ভ¦ব। শিক্ষার মানোন্নয়নের জন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার জন্য বক্তারা আহবান জানান।
