খাগড়াছড়িতে র্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ ২ যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকালে জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, রঞ্জয় চাকমা ও ধনঞ্জয় ত্রিপুরা। তারা দু’জনই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবু পাড়া এলাকায় বলে জানা গেছে। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, ২ টি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খাগড়াছড়ির জেলা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে আটককৃতরা অস্ত্র ব্যবসা পরিচালিত করে আসছেন। আটকের পর দুই যুবককে চট্টগ্রাম র্যাব-৭ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় সূত্রটি।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অভিযানে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের পাশাপাশি পুলিশও অংশ নেন।’