‘ভোটার হব, ভোট দেব’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে ১ মার্চ প্রথমবারের মত লংগদুতে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবে ইলাহী, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা প্রমূখ।
র্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো.নুর আলম, শিক্ষক সুনীতি কুমার চাকমা,পরিসংখ্যান কর্মকর্তা কাজী মোহাম্মদ উল্লাহ, শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউটের শিক্ষার্থী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
Previous Articleবসন্তের বিকেলে দুই বাংলার কবিদের মেলবন্ধন
Next Article রাঙামাটিতে সপ্তাহব্যাপি এসএমই মেলা শুরু
