মাটিরাঙ্গার বেলছড়িতে ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বেলছড়ি আদর্শ বিওপিতে এ ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবর দক্ষিণ-পুর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম পিএসসি।
বেলছড়ি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ বিজিবি সদস্যদের অস্ত্র চালনায় নিয়মিত প্রশিক্ষন গ্রহনের পথকে সুগম করবে মন্তব্য করে বিজিবর দক্ষিণ-পুর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম পিএসসি বলেন, খাগড়াছড়ির মফস্বল বিওপিতে এমন একটি সু-স্বজ্জিত ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ প্রতিষ্ঠার জন্য গুইমারা বিজিবি সেক্টর ও পলাশপুর জোনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
এসময় গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল এম জাহিদ উর রশীদ, পিএসসি, গুইমারা সেক্টরের জিটুআই মেজর হামিদ-উর-রহমান ও পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে পলাশপুর জোনের আওতাধীন শফিটালা বিওপিতে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন বিজিবর দক্ষিণ-পুর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম পিএসসি।
