বান্দরবানে শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সন্ধায় শহরের স্টেডিয়াম এলাকায় টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করে বান্দরবান বেতারের সংবাদ পাঠক এন.এ জাকির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে
সাংবাদিক নুরুল কবির, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু তৈয়ব,মোহাম্মদ ইব্রাহিম’সহ টূর্ণামেন্টে অংশ নেয়া খেলোয়াররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় রুমু এবং তার সাথীকে হারিয়ে জয়ী হন আরিফ গ্রুপ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব ওমর ফারুক জানান, টূর্ণামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। এছাড়াও ১৩ জন খেলোয়ার একক ভাবে অংশ নিয়েছে। লীগ পদ্ধতিতে সিঙ্গেল এবং গ্রুপ দুটি ভাগে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আগামী মাসের ৫ ফেব্রুয়ারী টূর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Previous Articleভিবিডি রাঙামাটির নতুন বোর্ড কমিটি গঠন
Next Article ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে রোয়াংছড়ি-রুমা সড়ক