লামা প্রতিনিধি ॥
অবশেষে বান্দরবান জেলার লামা উপজেলায় নারী ধর্ষণ মামলার আসামি মো. কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাতদিন পর শুক্রবার বিকাল ৩টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার হ্লাথুই পাড়ার বিধবা নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে ফুটেরঝিরির বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. কায়সার জোর পূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার একদিন পর শনিবার বিকেলে অভিযুক্ত মো. কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
ধর্ষণ মামলার আসামি কায়সারকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি কায়সারকে আদালতের পাঠানো প্রেরণ করা হয়েছে।
