রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার প্যানেল মেয়র ১ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামীম। আগামী পাঁচ বছরের জন্য তাকে এই পদে নির্বাচিত করা হয় । মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে প্যানেল মেয়র নির্বাচনের জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রফিকুল আলম কামালের সভাপতিত্বে এ সভায় অন্যান্য কাউন্সিলদের উপস্থিতে সবার সম্মতি ক্রমে আগামী পাঁচ বছরের জন্য প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।
১নং প্যানের মেয়র হয়েছেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শামিম, ২ নং প্যানেল মেয়র হয়েছেন ৭ নং ওয়ার্ড কাউন্সিল কাজী আবুল বশর এবং ৩ নং প্যানেল মেয়র হয়েছেন ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কণিকা বড়ুয়া।
পৌর পরিষদের নব গঠিত তিন প্যানেল মেয়র যথাক্রমে মো. শামীম, কাজী আবুল বশর এবং কণিকা বড়ুয়া আগামী পাঁচ বছর পৌর মেয়র রফিকুল আলম কামালকে সহায়তা করবেন। গত ২নভেম্বর রামগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
