ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি বানচাল করতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দ্র্র শেখর দাশের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, খাগড়াছড়িতে ৭মার্চের ভাষন বিশ্ব স্বীকৃতি পাওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচি উপলক্ষে দিনভর শান্তিপূর্ন কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে জেলাশহরের আশপাশ থেকে বিপুল পরিমাণ জনসাধারণ যোগ দিতে বিভিন্ন পরিবহনে যাত্রা শুরু করে।
কিন্তু জাতীয় এই কর্মসূচির কথা আগে থেকেই অবগত থাকার পরও ইউপিডিএফ জাতির পিতার মহতী এই আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপ-উদ্দেশ্যে কোন প্রকার বৈধ অনুমতি ছাড়াই স্বনির্ভর এলাকায় সভার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
বিবৃতিতে আরো বলা হয়, তাঁরা(ইউপিডিএফ) নারী ও শিশুদের ব্যবহার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা সৃষ্টি করে এবং উস্কানিমূলক হামলা চালায়। বিবৃতিতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকার শান্তি ও উন্নয়নের স্বার্থে হঠকারি কর্মসূচির নামে জনগণের স্বাভাবিক জীবন-যাপনে বিঘœ সৃষ্টি থেকে বিরত থাকার আহবান জানান।
