পার্বত্য জনপদের ঐতিহ্যবাহি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিল(জাক)এর উদ্যোগে ৭ এপ্রিল থেকে পার্বত্য শহর রাঙামাটিতে শুরু হচ্ছে ১৫ তম পার্বত্য চট্টগ্রাম জুম সংস্কৃতি মেলা। তিনদিনব্যাপি এই মেলা ৭ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ৯ এপ্রিল।
রাঙামাটি শহরের ক্ষুদ্রনৃগোষ্ঠির সাংস্কৃতিক প্রাঙ্গণে ওইদিন বিকাল তিনটায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করবেন বরেণ্য সঙ্গীতশিল্পিী রনজিত দেওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যকার মামুনুর রশীদ। প্রতিদিন মেলা চলাকালিন সময়ে স্টল প্রদর্শনী,জুম জীবন ও কর্মভিত্তিক স্থিরচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী,জুম ফসল প্রদর্শনী ও ঐতিহ্যবাহি পিঠা ও খাদ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও প্রতিদিনই সন্ধ্যায় মেলামঞ্চে থাকছে পাহাড়ে বসবাসকারি বিভিন্ন জাতিগোষ্ঠির শিল্পিদের পরিবেশনায় নাটক,গান,নাচ, বাদ্যযন্ত্র বাজানোসহ বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। প্রথমদিন মারমা ও তঞ্চঙ্গ্যা শিল্পিদের পরিবেশনায় থাকছে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।
এবার ৮ এপ্রিল বিকালে কবিতা পাঠের আসর,সন্ধ্যায় বম জনগোষ্ঠির সাংস্কৃতিক পরিবেশনার পর থাকছে তঞ্চঙ্গ্যা নাটক ‘গিঙিলি’। ফু কালাং সাংষ্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিতব্য এই নাটকের রচনা ও নির্দেশনায় থাকছেন রন্ত কুমার তঞ্চঙ্গ্যা। পরদিন ৯ এপ্রিল ত্রিপুরা ও ¤্রাে সাংস্কৃতিক দলের পরিবেশনায় সাংস্কৃতিক উপস্থাপনার পর থাকছে চাকমা নাটক ‘ফিরিই’। জুম ঈসথেটিকস কাউন্সিল এর নিজস্ব শিল্পিদের পরিবেশনায় প্রদর্শিত এই নাটকের রচনা ও নির্দেশনায় থাকছেন ঝিমিত ঝিমিত চাকমা ও ফয়েজ জহির।
১৫ তম পার্বত্য চট্টগ্রাম জুম সংস্কৃতি মেলার আহ্বায়ক শিশির চাকমা ও সদস্য সচিব রনেল চাকমা,পার্বত্য রাঙামাটিবাসিকে বর্ণাঢ্য এই আয়োজনে অংশগ্রহণ ও উপভোগ করে পাহাড়ের প্রধান উৎসব আনন্দে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন।
