বুধবার রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৬ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধরা অনুযায়ী ০৬ ব্যক্তির প্রত্যেককে জুয়া খেলার দায়ে ০৫ দিন করে কারাদন্ড প্রদান করেন এই আদালত।
প্রকাশ্যে জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।
এর আগেও জুয়া ও মাদকের বিরুদ্ধে জেলা শহরের বিভিন্ন ক্লাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

১ Comment
এই চলমান প্রক্রিয়া আরো বেশি করে জোরদার করা হোক রাঙ্গামাটির প্রত্যেকটা ওয়ার্ডে, অলি-গলিতে। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হোক।