বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। গত ২৮ অক্টোবর এব বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসীল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২ নভেম্বর গ্রæপ ভিত্তিক ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিল। ৪ নভেম্বর আপত্তি শুনানী/ নিষ্পত্তি ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হবে (শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।) ১০ নভেম্বর সকাল ১০ টায় রাঙামাটি রেড় ক্রিসেন্ট কার্যালয়ে প্রার্থীর মনোয়ন পত্র দাখিল। ১১ নভেম্বর রাঙামাটি রেড় ক্রিসেন্ট কার্যালয়ে সকাল ১১ টায় প্রার্থীর মনোনয় পত্র বাছাই। ১২ নভেম্বর রাঙামাটি রেড় ক্রিসেন্ট কার্যালয়ে দুপুর ১ ঘটিকায় মনোনয় পত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ। ১৪ নভেম্বর রাঙামাটি রেড় ক্রিসেন্ট কার্যালয়ে সকাল ১১ টা খেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংক্রান্ত আপত্তির নিষ্পত্তি। ১ নভেম্বর রাঙামাটি রেড় ক্রিসেন্ট কার্যালয়ে বিকেল ৪টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ১৬ নভেম্বর রাঙামাটি রেড ক্রিসেন্ট কার্যালয়ে বিকেল ৪টায় প্রার্থীতা প্রত্যাহার। ১৭ নভেম্বর রাঙামাটি রেড় ক্রিসেন্ট কার্যালয়ে বিকেল ৪ টায় চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং আগামী ৪ ডিসেম্বর ২০২০ তারিখে রির্জাভ বাজারস্থ শহীদ আব্দুল আলী একাডেমি ভবনে সকাল ১০.৪৫ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত বিরতি।
উক্ত নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নির্বাচনী পরিচালনা কমিটির আহŸায়ক হাবিবুর রহমান হাবিব মোবাইল ০১৭৩৯৩৫০২০০, সদস্য সচিব ০১৬৭৭৬৮০০৫১ নাম্বারে যোগাযোগ করা যাবে।
