‘সরকার পার্বত্য অঞ্চলের অনগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে, দেশের সব অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সেলাই মেশিনগুলো বিতরণ করা হচ্ছে।’
রবিবার (৩ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বরকল উপজেলার দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে বরকল উপজেলার ৪৭ জন দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের ৪৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে।
