রাঙামাটির ১০ উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী ও ভাইস-চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন বাঘাইছড়ির উপজেলার চেয়ারম্যান প্রার্থী পূর্ব রঞ্জন চাকমা (স্বতন্ত্র), নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান প্রার্থী বিনয় কৃঞ্চ খীসা (স্বতন্ত্র) ও একই উপজেলার রুপম দেওয়ান (স্বতন্ত্র)। এছাড়া লংগদু উপজেলার ভাইস-চেয়ারম্যান মো: সাজেদুর রহমান, লংগদু মহিলা ভাইস চেয়ারম্যান পদের জ্ঞানপ্রভা চাকমা, নানিয়ারচর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যুগান্ত সেন্টু, জুরাছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান শ্যামল কান্তি চাকমা ও রাঙামাটি সদর উপজেলার দুগের্¦শ্বর চাকমার মনোনয়ন বাতিল হয়।
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে। পার্বত্য রাঙামাটি ১০ উপজেলার এবার চেয়ারম্যান পদে ২২ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৩৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে আট জনের মনোনয়ন বাতিল হলো। এতে চেয়ারম্যান পদে ১০ উপজেলায় রয়েছেন ১৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।