রাঙামাটি শহরের এডিসি হিল মাঠে গোলাম মোস্তফা ফাউন্ডেশনের সহায়তায় চলমান রাঙামাটি ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি লীগের পঞ্চম দিনের খেলায় হামিদ একাদশকে ৩ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে এলতেজা একাদশ। এই জয়ের ফলে ফাইনালে পৌঁছে গেছে দলটি।
মঙ্গলবার বিকালে প্রথমে ব্যাট করতে নেমে হামিদ একাদশ ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ৬৮,পাপ্পু ৪৫ এবং জনি ৩৩ রান সংগ্রহ করে। এলতেজা একাদশের লালু ৩৯ রানে ২ উইকেট এবং বাপ্পী ৩৫ রানে ৩ উইকেট লাভ করেন।
১৮০ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এলতেজা একাদশ। দলের পক্ষে শাকিল ৫২,লালু ৪৫, হাসান ২২ রান করেন।
হামিদ একাদশের সাঈফ ৪০ রানে ৩ টি উইকেট নেন।
বোলিং-এ ২ উইকেট আর ব্যাটিং-এ ৪৫ রান করে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লালু।
খেলাশেষে ম্যান অব দ্য ম্যাচের হাতে স্মারক তুলে দেয়া হয়।
এই ম্যাচে জয়ের মাধ্যমে ফাইনালে পৌঁছে যাওয়া এলতেজা একাদশ বুধবার অনুষ্ঠিত হামিদ একাদশ ও আলমগীর কবির খোকন একাদশের মধ্যকার খেলায় বিজয়ীর সাথে ফাইনালে অবতীর্ণ হবে।
এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আছে পাহাড়ের প্রধান দৈনিক,দৈনিক পার্বত্য চট্টগ্রাম,সর্বাধিক পঠিত অনলাইন পোর্টাল পাহাড়টোয়েন্টিফোর ডট কম এবং কার্পাসমহল ছাপাখানা।
