নয়না ত্রিপুরার অপহরণের অভিযোগে গত ১০ অক্টোবর ২০১৭ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেহেনা চাকমা ও গুইমারা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী জেসীকা ত্রিপুরার ২৫ দিনের পর রবিবার খাগড়াছড়ি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে।
কারা মুক্তি পাওয়ার পর সোমবার দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভর বাজার ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ) কার্যলয়ে পিসিপি নেতা-কর্মীরা সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটে সংগঠক মাইকেল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা, কারা মুক্ত ও পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেহেনা চাকমা প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকগণ বলেন, জাতিসত্তার অধিকার ও সম্মান মর্যাদা রক্ষায় ভুমিকা রাখার কারণে রেহানা ও জেসিকাসহ শতশত আন্দোলনকামীকে আজ কারাবরণ ও নিপীড়ন নির্যাতন ভোগ করতে হচ্ছে। কিন্তু কোনো ধরণের গ্রেপ্তার নির্যাতন ও রাতে বিরাতে তল্লাশি আটক মিথ্যা মামলা প্রদান করে অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সকল ধরণের প্রতিকূলতা মোকাবেলা করে অধিকারের সংগ্রাম এগিয়ে চলবে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা তথা পার্বত্য চট্টগ্রামে জনগণ আজ গর্বিত হচ্ছে কেননা আমাদের নারীরা এখন ঘরের ভিতরে সীমাবদ্ধতা নেই তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে শিখেছে। ব্রিটিশ আমলে নারীদের আন্দোলন করতে গিয়ে কারা বরণ করতে হয়েছে আত্মহত্যা করেছে। পাকিস্তান আমলে এদেশের নারীরা জেল জুলুম খুবই সীমিত দেখা গেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে ইতিহাসের রেহেনা চাকমা, জেসীকা ত্রিপুরাসহ আরো বহু জুম্ম নারী নিজেদের অধিকারে জন্য লড়াই করতে গিয়ে কারা বরণে শিকার হয়েছে কিংবা শিকার হতে হচ্ছে।
