হেফাজত সবুজ
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ,রাঙামাটি রোভার স্কাউটের সাধারণ সম্পাদ মো. আবসার আলী প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ বাংলার নিরস্ত্র মানুষের ওপর নারকীয় হত্যাকান্ড চালায় পাকিস্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এক রাতে এতো মানুষের হত্যার নজির বিশ্বের আর কোথাও নেই। বর্বর পাকিস্তানীরা পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছিল। তারা সম্ভাব্য যে সকল জায়গা থেকে প্রতিরোধের সম্মুখিন হতে পারে সেগুলো টার্গেট করে আক্রমণ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনে হামলাই তার প্রমাণ।
জাতিসংঘ কতৃক এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করার জোর দাবি জানান বক্তারা।
