সুহৃদ সুপান্থ
‘গণতন্ত্র,আইনের শাসন ও উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখতে,পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ে’ আগামী ২১ মার্চ পার্বত্য শহর রাঙামাটিতে তৃণমূল প্রতিনিধি সভা করছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।
রাঙামাটি শহরের ক্ষুদ্র-নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট চত্বরে অনুষ্ঠিতব্য এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুর সবুর, বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি, আলহাজ¦ আমিনুল ইসলাম আমিন।
২১ মার্চ-২০২২,সকাল সাড়ে দশটায়,ক্ষুদ্রনৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণ
কর্মসূচীতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি,অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।
হাজী মুছা মাতব্বর জানিয়েছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে এই কর্মসূচী শুরু হয়েছে। জননেত্রী শেখ হাসিনার বার্তা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্যই এই তৃণমূল সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে আমাদের দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়াও সকল ইউনিটের প্রতিনিধিরা অংশ নেবেন। আশা করছি, এর মাধ্যমে আমরা পাহাড়ে আমাদের সংগঠনকে আরো শক্তিশালি করতে পারব।’ মুছা মাতব্বর বলছেন,ইতোমধ্যেই তৃণমূল প্রতিনিধি সভার সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। দুয়েকদিনের মধ্যেই সব কাজ শেষ হবে।’
