রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ‘দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়’ চালু ও পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
স্কুলটি আগামী জানুয়ারী’ ২০১৮খ্রি: হতে চালু করার লক্ষ্যে ২৭ সদস্য বিশিষ্ট একটি প্রাথমিক স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে বিধি মোতাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াকে সভাপতিও প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়। পরবর্তীতে স্কুলটির পাঠদান অনুমোদনের পর সরকারি শিক্ষা কারিকুলাম ও বিধি মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে স্কল ভবনে বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং শিক্ষক নিয়োগ করা না হওয়ায় ভবনে বিদ্যুৎ সংযোগের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। আর ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এর সহায়তায় বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর এলাকায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ করা হয়। যার নামকরণ করা হয়েছে ‘দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়।’
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, প্রাক্তন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ নেতা জয়সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা আ.লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সাইদুল ইসলাম, ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি রাসেল মার্মা, অংচাখই মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইথোয়া মার্মাসহ আ.লীগের অন্যান্য নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১ Comment
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে,বয়সে নয়।জ্ঞানদানের মাহাত্ম্য সবকসলে সবখানে প্রসংশিত তবে সচ্ছ্বতা সুশৃঙ্খলতা আরো গর্বিত ও মহান করতে পারে।এলাকাবাসী নিশ্চয় কৃতজ্ঞতা স্বীকার করবে।