মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও ভারতে আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে যে ২০০ জন রাঙামাটির,তারা বিশেষ বিমানে ফিরছেন ২২ ও ২৩ এপ্রিল, এই খবর পুরনো। এবং তাদের বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় আনার পর রাঙামাটি শহরে ঢুকতে না দিয়ে শহরের বাইরের কৃষি গবেষনা ইন্সটিটিউটে কোয়ারেন্টিন করে রাখার খবরও জানা গিয়েছিলো আগেই। গত দুইদিন ধরে সেই কৃষি গবেষনা ইন্সটিটিউটটি তৈরি করা হচ্ছে এই প্রবাসীদের কোয়ারেন্টিনের জন্য। এখানে ১৪ দিন অবস্থান করেই নিজ নিজ বাড়ি ফিরে যেতে পারবেন তারা। রাঙামাটি জেলা প্রশাসনের এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এইখানে অবস্থান করবেন তারা। এ স্থানটিকে বসবাসের জন্য যোগ্য করে তুলতেন গত দুইদিন ধরে সেখানে প্রানান্ত পরিশ্রম করেছে রাঙামাটি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। সেখার সর্বশেষ অবস্থার চিত্র দেখুন ছবিতে…






Previous Articleত্রাণ পেয়েছে রাঙামাটির ৫২ হাজার পরিবার
Next Article বান্দরবানে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
