নিজস্ব প্রতিবেদক
নিয়মিত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন,তাই অন্তর্বর্তীকালিন ১৫ দিনের জন্য রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর নিজে সাক্ষর করা একটি অফিস আদেশ গনমাধ্যমের কাছে পাঠিয়েছেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। যাতে বলা হয়েছে, ‘ ১৭ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত পরিষদ চেয়ারম্যান মেডিকেল চেকআপ ও চিকিৎসার জন্য ভারতে অবস্থান করবেন। চেয়ারম্যানের অনুপস্থিতকালিন ওই সময়ে পরিষদ চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।’
তবে একই অফিস আদেশে এও বলা হয়েছে,ওই সময়কালের আর্থিক বিষয় ছাড়া শুধুমাত্র দৈনন্দিন রুটিন কাজ করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।’
Previous Articleরাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপির আহ্বায়ক কমিটি গঠিত
Next Article বঙ্গবন্ধু আদর্শ ফোরামের বৃক্ষরোপন কর্মসূচি
