নানিয়ারচর প্রতিনিধি॥
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিখোঁজ ২বছরের সন্তানসহ নিপা চাকমা(২৭) নানিয়ারচর পাতাছড়ি গ্রাম হতে তার বাবার বাড়ি নানিয়ারচর উপজেলাধীন লাম্বাছড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্য দুই বছরের মেয়ে সন্তান বের হয়। পথিমধ্যে তার স্ত্রী বাবার বাসায় না গিয়ে সন্তানসহ নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় নানিয়ারচর থানায় নিখোঁজের ০৩ দিন পর সাধারণ ডায়েরি করেন তার স্বামী বিপিন চাকমা। পরে ১৩ ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাকে রাঙামাটি সদরে খুঁজে পায় বলে জানায় পুলিশ।
তদন্তে থাকা নানিয়ারচর থানার উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান নিপা চাকমার মোবাইল নাম্বার ট্যাগ করে পুলিশ সন্ধান পায় রাঙামাটি সদরে সে অবস্থান করছে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদে সে জানায় সে স্বামীর সঙ্গে অভিমান করে বান্ধবীর বাসায় সন্তান নিয়ে রাঙামাটিতে অবস্থান করছিলেন।
