নিজেদের ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে কাজ করছে সামাজিক সংগঠন ‘হৃদয়ে বাঘাইছড়ি’র সদস্যরা। ‘হৃদয়ে বাঘাইছড়ি’ রাঙামাটি ইউনিট এর সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাকিব এর নেতৃত্বে রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষের আহবানে শুক্রবার কলেজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আগাছা মুক্ত করার লক্ষ্যে সকাল থেকে কাজ করে হৃদয়ে বাঘাইছড়ির সদস্যরা।
সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ক্যাম্পাস পরিষ্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলেজ অধ্যক্ষ মো. মঈনউদ্দীন মহোদয়। রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা টিমকে সাথে নিয়ে কলেজ গ্রন্থাগার মোঃ মঈনউদ্দীন তারিক, শরীর চর্চা শিক্ষক কৃষ্ণ ফুল চাকমা, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক শফিকুল ইসলামের দিক নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
