রাজস্থলী প্রতিনিধি ॥
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি চাউচিং মারমা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হ্নদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে তাঁকে। মধ্যরাত সাড়ে বারটার দিকে চট্টগ্রাম বেসরকারি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস করেন। তাঁর মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে সাংবাদিক চাউচিং মারমা মৃত্যুতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
