বান্দরবানে স্থানীয় গণমাধ্যমকমীদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসন সম্মেলনকক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, হলুদ সাংবাদিকতা কখনোয় দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। তাই হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিকদের কল্যাণের জন্য। তার কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাও সাংবাদিকদের কল্যাণের জন্য অনেককিছু করছেন। আমরা ওয়েবসাইটের মাধ্যমে মফস্বল সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করার চেষ্টা করছি। পাহাড়ের কৃষ্টি কালচার সংস্কৃতিকে তুলে ধরে দেশের মঙ্গলের জন্য সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: শাহ আলম, জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এমএ হাকিম চৌধরী, সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মংসানু মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকসহ অতিথিদের মাঝে বই বিতরণ করা হয় প্রেস কাউন্সিলের পক্ষ থেকে।
