করোনায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে জাতীয়তাবাদী ছাত্রদল। রাঙামাটি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমনের সার্বিক সহযোগিতায় লংগদু উপজেলার ৭ টি ইউনিয়নের ১২০ টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে লংগদু উপজেলা ছাত্রদল। শুক্রবার সারাদিন উপজেলার বিভিন্নস্থানে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় আরজ হোসেন সুমন ছাড়াও উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লংগদু উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, লংগদু উপজেলা ছাত্রদলেরক্রিয়া সম্পাদক ইমাম হোসেন আরাফাত, লংগদু উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা আলিম সাজ্জাদ শাহাদাতসহ ছাত্রদলের একঝাঁক নবীন কর্মী। এসময় প্রত্যেককে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল দিয়ে তৈরি প্যাকেট সরবরাহ করা হয়।
ত্রাণের এসব প্যাকেটের গায়ে লেখা ছিলো ‘ছাত্রদলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ভালোবাসা’।
জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন বলেন, লংগদুর সন্তান হিসেবে আমি আমার সীমিত সামর্থ্য নিয়ে বিপন্ন অসহায় নিম্ন আয়ের কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি,যা সম্ভব হয়েছে আমাদের লংগদু ছাত্রদলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায়। 

