বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামণে কর্মহীন হয়ে পড়া ১শ’ ৪৫টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, পেয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাইখালী খন্তাকাটা জামে মসজিদ সংলগ্ন মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম মেম্বার এতে সভাপতিত্ব করেন। এসময় রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবীব মিলু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আলম, ছাত্রদল নেতা মোঃ শাহাদাত হোসেন, রাইখালী ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইউনুচ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল হক (বাচা), ইউনিয়ন তৃনমূল দলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলমসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম মেম্বার জানান, এরআগে দু’দফায় শতাধিক হতদরিদ্রদ মানুষের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
