বিশেষ প্রতিনিধি
যে শহরে একটা সময় রিকশা মূল বাহন ছিলো, সে শহরের সড়কগুলো দখলে নিয়েছে ব্যাটারি চালিত ইজিবাইক। শুধু কি শহর! পুরো জেলায় চলছে এই ইজিবাইক। অদক্ষ চালক, যত্রতত্র পার্কিং, বেপরোয়া গতিতে চালানো সহ নানা কারণে অতীষ্ট সাধারণ মানুষ। এসব কারণে দূর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা।
সবশেষ সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি পৌরসভা। এখন থেকে ইজিবাইকের ডান পাশ বন্ধ রাখতে হবে। শুধুমাত্র বাম দিকে যাত্রী তোলা এবং নামাতে পারবে। আগামী ২৫ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারীসহ শহরে মাইকিং করা হয়েছে।
পৌরসভার হিসেব অনুযায়ী শহরে প্রায় দেড় হাজার ইজিবাইক চলাচল করলেও বাস্তবে তা দ্বিগুন। এদিকে পৌর শহরে বাইরে থেকে ইবিজাইক এসে শহরে চলে বলেই নিয়ন্ত্রক করা সম্ভব হচ্ছেনা বলে জানায় পৌর লাইসেন্স বিভাগ।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, আগামী ২৫ জুনের পর থেকে সকল ইজিবাইকের ডান পাশ বন্ধ রাখতে হবে। একপাশ থেকে যাত্রীরা উঠবে এবং নামবে। আমরা ধারাবাহিকভাবে পৌর এলাকার মধ্যে চলাচলরত ইজিবাইকগুলো নিয়ন্ত্রণে আনতে পারবো।
