বাংলাদেশ আ’লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করছে। জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরোও বলেন, মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে, তাই সৎ কর্ম মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে।
দীপংকর তালুকদার বুধবার কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালি মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্দির পরিচালনায় কমিটির সভাপতি সমীর প্রসাদ ধরের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন আন্তর্জাতিক পরিব্রাজক মাগুরা শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরসতী মহারাজ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সদস্য সান্তনা চাকমা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলি পানি বিদ্যুৎকেন্দ্রের উপ ব্যবস্থাপক তপন মল্লিক, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ধর্মসভার শুরু করেন জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী।

১ Comment
তুই নিজে কোন দিন সৎকর্ম করছস কিনা ভেবে দেখো।