‘যে কোনভাবে আমরা মনির স্যারকে চাই, আমরা স্যারের কাছে ভালো ইংরেজী শিখছি। কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ স্যারের স্বেচ্ছায় পদত্যাগ পত্রটি গ্রহন না করে স্যারের দাবীগুলো মেনে নিয়ে বাস্তবায়ন করা হোক’ কান্না ভেজা কন্ঠে কথাগুলো বলছিলেন, রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজের শিক্ষার্থীরা।
এ কারণে সোমবার, সকালে গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজে ইংরেজী প্রভাষক প্রিয় মনির হোসেন স্যারের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে স্ব-পদে বহাল রাখার জন্য প্রথমে অনুরোধ সভা ও পরে মানববন্ধনের মত কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকালে উপজেলার গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে জড়ো হতে থাকে। এরপর তারা কলেজ ক্যাম্পাসে কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষের উদ্দেশ্যে অনুরোধ সভা করে। এতে বক্তব্য রাখেন, কলেজ প্রতিষ্ঠাতা সসদস্য ও সাবেক গুলশাখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, কলেজের জমিদাতা সদস্য (অবঃ শিক্ষক) আব্দুল করিম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, শিক্ষক মাকসুদুর রহমান, শিক্ষার্থীর মধ্যে আলমাস, মহিউদ্দিন, দিলরুবা জাহান। এসময় রাজনগর বিজিবি জোনের এনসিও মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
অনুরোধ সভায় কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহিম বলেন, ইংরেজী প্রভাষক মনির স্যার নিঃন্দেহে একজন ভালো মানের ইংরেজী শিক্ষক, আমরা অবশ্যই তার দাবিদাওয়াগুলো পুরণ করার চেষ্টা করবো। তিনি স্ব-পদে বহাল থেকে ছাত্র ছাত্রীদের উপকৃত করবেন এমনটিই আশা করছি।
এরপর সকল শিক্ষার্থীরা কলেজ মাঠ প্রাঙ্গণে মানববন্ধবে মিলিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেষ্টুন ব্যবহার করে। এক পর্যায়ে কলেজ কমিটির নেতৃবৃন্দের আশ্বাস পেয়ে ইংরেজি প্রভাষক মনির হোসেন মানববন্ধনে হাজির হয়ে শিক্ষার্থীদের ছেড়ে যাবেন না এমন কথা বলায় সাথে সাথে শিক্ষার্থীরা মানববন্ধব বাতিল ঘোষণা করে। শিক্ষার্থীদের প্রতি এমন ভালোবাসা দেখানোর ফলে শিক্ষার্থীরাও আবেগে আপ্লুত হয়ে পড়ে।
Previous Articleআটারকছড়া আওয়ামীলীগের নেতৃত্বে আমিনুল ও জিয়া
Next Article রাঙামাটি আওয়ামীলীগের সম্মেলন ২৫ নভেম্বর
