সৈকত বাবু
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙামাটি বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ২য় রাউন্ডে রাঙামাটি স্পোর্টিং একাডেমিকে উড়িয়ে সহজ জয়ে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন শক্তিশালী রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।
কিছুটা দুর্বল হিসেবে বিবেচনায় নিয়ে মাঠে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। রাঙামাটি ক্রিকেট একাডেমি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মুক্তিযোদ্ধার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি স্পোর্টস একাডেমি। বোলারদের সামনে অসহায় ছিল একাডেমির ব্যাটসম্যানরা। ৬৮ রানে থেমে যায় একাডেমি। দলের হয়ে আবির সর্বোচ্চ ১৫ রান করে। মুক্তিযোদ্ধার হয়ে লেমন ৪, রাজিব ৩ উইকেট নেয়।
ব্যাট করতে নেমে মুক্তিযোদ্ধার ওপেনার লেমনের ঝড় ব্যাটিংয়ে মাত্র ৭ ওভারে জয় ছিনিয়ে নেয়। দলের হয়ে ৫৬ রান করে লেমন। শেষ পর্যন্ত ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট ও ৫৬ রান করে ম্যাচ সেরা হয় লেমন।
প্রসঙ্গত, বিগত ২৮ ফেব্রুয়ারী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আরম্ভ হয়। টুর্ণামেন্টে রাঙামাটি শহরের ১৬ ক্রিকেট দল অংশগ্রহণ করে।
