রাঙামাটি বরকল উপজেলার স্থানীয় বাসিন্দা মো. ইসহাক তার নিখোঁজ স্ত্রী ও তিন পুত্র সন্তানকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে রাঙামাটির একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইসহাক জানান, গত ১৬ বছর আগে একই উপজেলার কলাবুনিয়া এলাকার ফজল আলির মেয়ে তাসলিমা বেগম’র সাথে তার বিয়ে হয়। বর্তমানে তার সংসারে তিনজন পুত্র সন্তান রয়েছে। গত আগস্ট মাসের ৬ তারিখ সকাল ১০টার দিয়ে ইসহাকের অনুপস্থিতিতে তিন পুত্র সন্তানসহ নগত ৭৭ হাজার ৮০০শত টাকা এবং তিন ভরি স্বর্ণ নিয়ে তার স্ত্রী নিখোঁজ হন। পরে ইসহাক তার শ^শুর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করলে তারা ইসহাককে হুমকি দেয় এবং মেয়েকে নিজেই খুঁজে নিতে বলেন। পরবর্র্তীতে গত ০৭ আগস্ট বরকল থানায় ইসহাক একটি সাধারণ ডায়রি করেন বলেও জানান, সাধারণ ডায়রি নং ১৭২।
ইসহাক বলেন, আমার স্ত্রীর বড় ভাই লাল মিয়া ও তার বোন শাহিনুর পরিকল্পনা করে প্রলোভন দেখিয়ে আমার স্ত্রীকে ঘর থেকে বের করেছে এবং তারাই তাকে কোথাও গুম করে রেখেছে। পূর্বেও তারা এমন ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলো এ নিয়ে নানান ঝামেলা সৃষ্টি হয়েছিলো আমার সংসারে। তারা আমার স্ত্রীকে মোবাইল ক্রয় করে দিয়ে রোজ কথা বলতো যার মাধ্যমে তারা এমন ষড়যন্ত্র করে আমার স্ত্রী ও সন্তানদেরকে ঘর থেকে বের করেছে। তিনি আরো বলেন, আমি নিকট আত্মীয়দের বাসাসহ অনেক জায়গায় তাদেরকে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আমার স্ত্রী ও সন্তানদের উদ্ধারের দাবি জানাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন একই এলাকার বাসিন্দা নাজমুল হোসেন ও মো. নাজমুল ইসলাম।
