একসময় পাহাড়ের দুর্গম অঞ্চলে বিদ্যুৎ আলো না দেখলেও বর্তমান সরকারের নানান উদ্যোগে সোলার প্যানেলের মাধ্যমে দুর্গমাঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানালেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে দেশের প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। কিন্তু এর আগের বিএনপি জামায়াত জোট সরকার দেশের বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছিল, শত প্রতিকুলতার মাঝেও আমরা এই খাতটিকে আবার স্বাভাবিক করতে সক্ষম হয়েছি, পাহাড়ের যে সকল স্থানে এখনি বিদ্যুৎ পৌছানো সম্ভব নয়, সেখানে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দিচ্ছি। মঙ্গলবার কাবিটা, টিআর কর্মসূচির আওতায় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর উদ্যোগে সোলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটি সদর উপজেলা কার্যালয়ে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আকারের সভাপতিত্বে এসময় রাঙামাটি জোন কমান্ডার কর্নেল রিদওয়ানুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
সদর জোন কামান্ডার রিদুয়ানুল হাসান বলেন, সরকাল সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিনা মূল্য সোলার প্যানেল কিতরণ করছে, এগুলো আমাদের সম্পদ, এগুলোর যতœ নিতে হবে। যাতে সরকারে মহৎ উদ্দেশ্য সফল হয়।
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেন, সরকার জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ পৌছে দিতে কাজ করে যাচ্ছে, টিআর কাবিটা প্রকল্পের অর্ধেক বরাদ্দ সোলার প্যানেল স্থাপনে ব্যয় করছে, যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই সারা দেশ বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধীদপ্তরের অধীন কাবিটা, টিআর কর্মসূচির ১ম পর্যায়ে রাঙামাটি সদর উপজেলার সুবিধাভোগী ৫১ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সোলার প্রদান করা হয় বলে উপজেলা পরিষদ সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। এরমধ্যে ভেদভেদী কবরস্থানে, আব্দুর ফকির মাজারে ২টি, বাইতুশ শরফ জব্বারিয়া এতিমখানা, সিলেটিপাড়া জামে মসজিদ, ভেদভেদী শেখ রাসেল পাঠাগার, ভেদভেদী মাইক্রোওয়েব মসজিদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি, পুরানবস্তি বোট ঘাট, দৈনিক গিরিদর্পণ কার্যালয়, ভেদভেদী তারুণ্য ক্লাব, কায়েস রাখাইনের অফিস, খামার বাড়ি জামে মসজিদ, ভেদভেদী ব্লক বাটিক প্রশিক্ষণ কেন্দ্র, ভেদভেদী মুসলিম পাড়া স্ট্রিট সিস্টেম, বনরূপা কম্পিউটার ট্রেনিং সেন্টার, দৈনিক রাঙামাটি কার্যালয়, ভেদভেদী আরিফ কম্পিউটার সেন্টারসহ অন্যান্যদের মাঝে এসব সোলার প্যানেল বিতরণ করা হয়।

১ Comment
ow gula Rangamati te na diye sakek,bilaychori…durgom pahari elakai dile…valo…hoto…???