ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তারসহ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার (সংস্থাপন) মৌমিতা দাশ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের বরাত দিয়ে বিভিন্ন দপ্তরে এ চিঠি দেওয়া হয়। বদলি হওয়া অন্য কর্মকর্তা হলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারকে পার্বত্য জেলা রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অপর আরেক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে আরেক পার্বত্য জেলা জেলা বান্দরবানের থানচি উপজেলায় বদলি করা হয়। রবিবার পৃথক প্রজ্ঞাপনে স্বাক্ষর করা হয়। জেলা ও উপজেলা প্রশাসনের একাধিক সূত্র বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
