বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিষ্ফোরনে ফরিদুল আলম (১৬) নামে এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪২-৪৩ নং পিলারের কাছে গরু আনতে গেলে মাইন বিস্ফোরণে এক শিশু পা বিচ্ছিন্ন হয়ে যায়। শিশুটির নাম ফরিদুল আলম (১৬)। সে হামিদিয়াপাড়া বদিরনীর ছড়া এলাকার ঈসা খলিলের ছেলে। খবর পেয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি মেম্বার ফরিদ আলম জানান, সীমান্ত এলাকায় বসতবাড়ির গরু খুঁজতে গিয়ে মাইন বিস্ফোরণে শিশুর ডান পায়ের নিচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরওয়ার কামাল জানান, মাইন বিস্ফোরণে শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে খবর পেয়েছি। আহত শিশুকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।