নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে রিজার্ভ বাজার সাম্পান বোট মালিক সমবায় সমিতিকে আসবাবপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর এসব মালামাল তুলে দেন।
এসময় এসব আসবাবপত্র গ্রহণ করেন ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, রিজার্ভ বাজার সাম্পান বোট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান, সহ অর্থ সম্পাদক মো. শের আলী। জেলা পরিষদের পক্ষ থেকে চেয়ার ও টেবিল প্রদান করা হয়।
